শপিং মলের সংস্কৃতি তরুণদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে, যা কাশ্মিরের অর্থনীতিকে শক্তিশালী করছে

ক্রমবর্ধমান স্থিতিশীলতার একটি চিহ্ন হিসেবে, নতুন নতুন শপিং মল গড়ে উঠছে, যা হালনাগাদ ফ্যাশনের সাথে মানিয়ে চলতে দৃঢ়প্রতিজ্ঞ তরুণ-তরুণীদেরকে আকর্ষণ করছে৷

শ্রীনগর থেকে খবর দক্ষিণ এশিয়ার জন্য লিখেছেন আমিন মাসুদি

অগাস্ট 08, 2012
A বড় | ছোট | রিসেট <span class="translation_missing">bn, articles, print</span> মন্তব্য পোস্ট করুন

গত দুই বছর ধরে সংঘর্ষ ও উত্তেজনা কমে আসার সাথে সাথে,কাশ্মির সামাজিকতা, বাণিজ্য ও ফ্যাশনের একটি জায়গায় পরিণত হয়েছে ৷

  • কাশ্মিরে সহিংসতা কমে আসার সাথে সাথে, ক্রেতারা ক্রমবর্ধমান সংখ্যায় নতুন শপিং মলগুলোতে ভিড় করছে, যেমন এটি (ছবিতে দেখা যাচ্ছে) চালু করেছে খুচরা বিক্রেতা ভি-মার্ট ৷ শহরের দোকানগুলোতে কেনাকাটা করার পরিবর্তে সব ধরনের কাশ্মিরীরা পণ্য ও সেবা ক্রয়ের জন্য এই সব জায়গাগুলোতে এসে থাকে৷  [আমিন মাসুদি/খবর]

    কাশ্মিরে সহিংসতা কমে আসার সাথে সাথে, ক্রেতারা ক্রমবর্ধমান সংখ্যায় নতুন শপিং মলগুলোতে ভিড় করছে, যেমন এটি (ছবিতে দেখা যাচ্ছে) চালু করেছে খুচরা বিক্রেতা ভি-মার্ট ৷ শহরের দোকানগুলোতে কেনাকাটা করার পরিবর্তে সব ধরনের কাশ্মিরীরা পণ্য ও সেবা ক্রয়ের জন্য এই সব জায়গাগুলোতে এসে থাকে৷ [আমিন মাসুদি/খবর]

  • একজন তরুণ কাশ্মিরি ভি-মার্ট মলে একটি টি-শার্টের দিকে তাকিয়ে আছে, যা গ্রামীণ ও শহুরে তরুণদের জন্য হালনাগাদ ফ্যাশনের খোঁজে যাওয়ার মত একটি জায়গায় পরিণত হয়েছে ৷ [আমিন মাসুদি/খবর]

    একজন তরুণ কাশ্মিরি ভি-মার্ট মলে একটি টি-শার্টের দিকে তাকিয়ে আছে, যা গ্রামীণ ও শহুরে তরুণদের জন্য হালনাগাদ ফ্যাশনের খোঁজে যাওয়ার মত একটি জায়গায় পরিণত হয়েছে ৷ [আমিন মাসুদি/খবর]

বিদ্রোহে ক্ষত-বিক্ষত কাশ্মির উপত্যকায় স্বাভাবিকতা ফিরে আসার একটি দৃষ্টিগ্রাহ্য চিহ্ন হলো নতুন নতুন শপিং মল গড়ে ওঠা, যেগুলো ক্রমবর্ধমানভাবে তরুণ ও তারুণ্যে ভরপূর কাশ্মিরিদের জন্য মেলামেশার এবং হালনাগাদ ফ্যাশনের জনপ্রিয় পণ্যসামগ্রী কেনাকাটার জায়গায় পরিণত হচ্ছে ৷

শহরের কেন্দ্রস্থল থেকে ৩৫ কিলোমিটার দূরবর্তী ব্রাইন নিশাত থেকে সামির আহমেদ, ২৪, জুতা ও জিন্স কিনতে শ্রীনগরের একটি মল লাল চকে এসেছেন ৷

“তিন সপ্তাহেরও কম সময়ে এই মলে আমি এই তৃতীয়বারের মত আসলাম,” খবর দক্ষিণ এশিয়াকে বলেছেন আহমেদ ৷ “আমি হালকা একজোড়া অ্যাকশন জুতা এবং লো-ওয়েস্ট কিন্তু বটম-টাইট জিন্স কিনেছি”।

শপিং মলগুলো কাশ্মিরের অর্থনীতিতে ক্রমবর্ধমানভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা বিগত বছরগুলোর অস্থিতিশীলতার কারণে মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছিল৷ অর্থনীতি বিশেষজ্ঞরা শ্রীনগরের নতুন শপিং মলগুলোকে একটি ভালো লক্ষণ হিসেবে দেখছেন ৷

কাশ্মির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (কেসিসিআই) এর সভাপতি আবদুল হামিদ পাঞ্জাবি খবরকে বলেন, “শহরে নতুন নতুন শপিং মল গড়ে ওঠা একটা শুভ লক্ষণ”।

“শপিং মলগুলো প্রতিটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং কাশ্মির কোনো ব্যতিক্রম নয় ৷ তাছাড়াও, সাধারণ জনগণ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ ও পর্যটকরা শপিং মলগুলোতে কেনাকাটার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খরচ করে যা তারা সাধারণত অন্য জায়গাগুলোতে খরচ করতো”।

শপিং মলগুলোতে ক্রেতাদের ক্রমবর্ধমান আগ্রহের কারণে, শ্রীনগর ও এর আশেপাশের শহরতলীগুলোতে এই ধরনের আরো কমপ্লেক্স গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে ৷

কাশ্মিরের ফ্যাশন-প্রিয় তারুণ্য

ফ্লুরোসেন্ট বাতিতে আলোকিত ভি-মার্ট শপিং মলের হৃদয়াগ্রাহী কাওয়ালীর (ধর্মীয় বন্দনাগীতি) শব্দ ভেসে বেড়ানো বাতাসের মধ্য দিয়ে মূলত তরুণী ক্রেতাদের দীর্ঘ সারি প্রদর্শনীতে থাকা ডিজাইনার পোশাক ও অন্যান্য পণ্য “পছন্দ করছে ও তুলে নিচ্ছে” ৷

শ্রীনগরের বেমিনা থেকে আসা ২৬ বছর বয়সী জুবায়ের আহমেদের মত ক্রেতাদের কাছে পণ্য পছন্দ করার সময়টাকে আরামদায়ক করে রাখতে সার্বক্ষণিক শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রগুলো মলের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে ৷

জুবায়ের বলেন, “আমি একটা লেভিস জিন্স ডাবল-শেডেড প্যান্ট এবং একটা স্কাই-ব্লু টি-শার্ট খুঁজছি ৷ আশা করি, আমি সেরা ব্র্যাণ্ডের জিনিস পাবো”।

আরেকজন ক্রেতা, শ্রীনগরের রাজ বাগের ২১ বছর বয়সী সামিনা আখতার, একটি আকশারা পোশাক ও হাই-হিল জুতা কিনেছেন ৷ তিনি বলেন, কারান নগরের উইমেন্স প্লাজা সহ মলগুলো, নারী ক্রেতাদের কাছে জনপ্রিয় -- এগুলো “বৈচিত্র্যময়, তবে হালনাগাদ ও হালফ্যাশনের পণ্য সরবরাহ করে”।

ট্র্যাফিক জ্যাম একটা সাধারণ বিষয়, বিশেষ করে বন্ধ হওয়ার সময় যখন ভিড় সবচেয়ে বেশি থাকে ৷ সেখানে দ্রুত পৌঁছানোর জন্য অনেক তরুণ ও তরুণী বাইক বা স্কুটারে করে মলে যেতে পছন্দ করে ৷

খুচরা বিক্রয়কারী এই বিশাল প্রতিষ্ঠানের একজন ম্যানেজার কায়সার আহমেদের মতে, ভি-মার্টের ক্ষেত্রে শ্রীনগরের মলে বিক্রির পরিমাণ ভারতের মধ্যে পঞ্চম সর্বোচ্চ ৷

তিনি বলেন, “গত বছরের তুলনায় এই বছর আমাদের বিক্রি অনেক ভালো”।

ভারতের অন্যান্য এলাকা ও বিদেশ থেকে আসা পর্যটকরাও এই প্রবণতার প্রতি আগ্রহী ৷

আইরিশ নাগরিক রোসালিন, ৩৫, খবরকে বলেন, “মলগুলো কেনাকাটাকে একটা চমৎকার অভিজ্ঞতায় পরিণত করেছে ৷ বিশেষ করে পশমিনা শাল ও চমৎকার সিল্কের পোশাক কেনাটা আসলেই একটা অসাধারণ অভিজ্ঞতা”।

আপনি এই আর্টিকেল সম্পর্কে কী ভাবছেন? (সর্বোচ্চ ভোটঃ 6)

0 অপছন্দ

মন্তব্য পোস্ট করুন (মন্তব্য দেয়া সম্পর্কিত নীতিমালা)* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে

ভোট

বিশিষ্ট আলেম মাওলানা ওয়াহিদউদ্দীন খানের মতে, “ইসলামে চরমপন্থা অনুমোদনযোগ্য নয়”৷ আপনার মতে, মুসলমান আলেমরা কি বিশ্বাসীদেরকে ইসলামি চিন্তা-ধারনার সত্যিকারের প্রকৃতি সম্পর্কে শিক্ষিত করে তোলার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন?

ফলাফল দেখুন

ছবির মেলা

এখানে, শিল্প ও বানিজ্য মন্ত্রী রিশাদ বাথিউদিন (মাঝে) এবং ঐতিহ্যবাহী এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রী ডগলাস দেভেন্দ্র (ডানে) ১৮ই জানুয়ারি, ২০১৩ সালের জাফনা আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্বোধন করেন, যার উদ্দেশ্য হল, অতীতের এই যুদ্ধ ক্ষেত্র এলাকার অর্থনীতির পুনর্জন্মে আরো বেশি বেশি শক্তি দেয়া।[ছবিঃ নিলুপুল পেরেরা/খবর]

নতুন অবকাঠামো প্রকল্প শ্রীলংকার অর্থনীতিকে চাঙ্গা করেছে

২০০৯ সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর, শ্রীলংকা এবং অন্যান্য রাষ্ট্র দেশের অর্থনীতি এবং অবকাঠামো মেরামত করার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। ২০১১ এবং ২০১২ সালে, শ্রীলংকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।