কাঠমান্ডু, নেপাল - সোমবার (৭ মে) দেশটির বহু বছরের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই এর জাতীয় ঐক্যের সরকার গঠনের আহবান নেপালের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছে।
দ্য ইউনিফাইড মার্ক্সিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টি জানায়, ২০০৬ সালে গৃহযুদ্ধ নিরসনের পর শান্তি প্রক্রিয়ায় গতি আনার জন্য ২৭ মের মধ্যে একটি সংবিধানের বিষয়ে সংসদে ঐক্যমতের বাধ্যবাদকতা থাকা সত্ত্বেও তারা সরকারে অংশগ্রহণ করবে না।
ইউএমএলের মুখপাত্র প্রদিপ গয়ালি এএফপিকে বলেন, “মাওবাদীদের নেতৃত্বে থাকা মন্ত্রীসভা মতৈক্যের মনোভাবের বিরোধী।”
প্রভাবশালী নেপালি কংগ্রেসকে আগামী সরকারের নেতৃত্ব দিতে দেয়ার আগে সংবিধান কার্যকর থাকা পর্যন্ত মাওবাদী প্রধানমন্ত্রী ভট্টারাই দায়িত্বে থাকবেন বলে আশা করা হচ্ছে।
গয়ালি জোর দিয়ে বলেন যে, ইউএমএল তার অবস্থান পূণর্বিবেচনার আগে ভট্টারাইকে ইস্তফা দিতে হবে।
শনিবার, ক্ষমতাসীন মাওবাদী, নেপালি কংগ্রেস এবং মাধেসি মোর্চা পার্টি থেকে ডজন খানেক মন্ত্রী সরকার পরিচালনার জন্য শপথ গ্রহণ করেন।
মন্তব্য পোস্ট করুন (মন্তব্য দেয়া সম্পর্কিত নীতিমালা)* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে