উত্তর-পূর্ব ভারতের বন্যায় নিহত ৭৯, গৃহচ্যুত ২ মিলিয়ন

জুলাই 03, 2012
A বড় | ছোট | রিসেট <span class="translation_missing">bn, articles, print</span> মন্তব্য পোস্ট করুন

গৌহাটি, ভারত –কর্মকর্তারা সোমবার (২রা জুলাই) জানান, গত সপ্তাহে মৌসুমি বৃষ্টির প্রভাবে ভারতের উত্তরপূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৭৯ জন নিহত এবং ২.২ মিলিয়ন লোক তাদের গৃহ ছাড়তে বাধ্য হয়। খবরঃ এএফপি।

বিশাল ব্রহ্মপুত্র নদী তীর ছাপিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাংলাদেশ ও ভুটানের সীমান্তে অবস্থিত আসাম রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে ব্যাপক বন্যা অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয় রাজ্যেও আঘাত হেনেছে।

আসাম সরকার জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের ফলে হাজার হাজার দুর্বল ঘরবাড়ি ধ্বংস, সড়ক অবরুদ্ধ এবং জমিজমা জলকাদায় পূর্ণ হওয়ায় ২৭টির মধ্যে ২৬টি জেলা আকষ্মিক বন্যায় প্লাবিত হয়েছে।

প্রধানমন্ত্রী মনমোহন সিং হেলিকপ্টারে করে পরিদর্শন শেষে রাজ্যর রাজধানী গৌহাটিতে বলেন, “আসামের জনগণ সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ বন্যার মুখোমুখি হয়েছে।”

আসাম সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আনুমানিক ২.২ মিলিয়ন জনগণ গৃহচ্যুত হয়েছে, হাজার হাজার ঘরবাড়ি ভেঙ্গে গেছে এবং ৫০০,০০০ এর চেয়েও বেশি জনগণ ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে।

আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এএফপিকে বলেছেন, “আমরা গৃহহারাদের জন্য কাজ চালিয়ে নেবার মত অস্থায়ী ত্রাণ-শিবির খুলেছি।”

আপনি এই আর্টিকেল সম্পর্কে কী ভাবছেন? (সর্বোচ্চ ভোটঃ 0)

0 অপছন্দ

মন্তব্য পোস্ট করুন (মন্তব্য দেয়া সম্পর্কিত নীতিমালা)* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে

ভোট

দিল্লীতে ছাত্রী গণধর্ষণে সৃষ্ট গণবিক্ষোভের ফলে নারীর বিরুদ্ধে সহিংস অপরাধের শাস্তি স্বরূপ ভারত সরকার সম্প্রতি যেসব আইনী উদ্যোগ নিয়েছে তা কি অপরাধ মোকাবেলায় খুব বেশি কিছু করতে পারবে?

ফলাফল দেখুন

ছবির মেলা

এখানে, শিল্প ও বানিজ্য মন্ত্রী রিশাদ বাথিউদিন (মাঝে) এবং ঐতিহ্যবাহী এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রী ডগলাস দেভেন্দ্র (ডানে) ১৮ই জানুয়ারি, ২০১৩ সালের জাফনা আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্বোধন করেন, যার উদ্দেশ্য হল, অতীতের এই যুদ্ধ ক্ষেত্র এলাকার অর্থনীতির পুনর্জন্মে আরো বেশি বেশি শক্তি দেয়া।[ছবিঃ নিলুপুল পেরেরা/খবর]

নতুন অবকাঠামো প্রকল্প শ্রীলংকার অর্থনীতিকে চাঙ্গা করেছে

২০০৯ সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর, শ্রীলংকা এবং অন্যান্য রাষ্ট্র দেশের অর্থনীতি এবং অবকাঠামো মেরামত করার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। ২০১১ এবং ২০১২ সালে, শ্রীলংকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।