নয়া দিল্লী, ভারত – পূর্বাভাসে বলা হয়েছে, ধীর গতিতে শুরু হওয়ার পর দেশের বিস্তীর্ণ জমিতে গুরুত্বপূর্ণ মৌসুমি বৃষ্টিপাত জুলাই মাসে গতিপ্রাপ্ত হবে। এই ধীর গতির কারণে ধান থেকে শুরু করে আখ পর্যন্ত উৎপাদন হমকির সম্মুখীন হয়েছে। খবরঃ এএফপি।
শনিবার (৩০শে জুন) আবহাওয়া অফিসের ওয়েবসাইটে দেখা গেছে, বর্ষা মৌসুমে গত সপ্তাহে ভারতের ৩৬টি আবহাওয়া অঞ্চলের মধ্যে ২৬টিতেই “ঘাটতি” বা “অপর্যাপ্ত” বৃষ্টিপাত হয়েছে। উপমহাদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই মৌসুম বিদ্যমান থাকে।
গত সপ্তাহে মৌসুমি বৃষ্টিপাত ছিল ১৮% যা গড়ের চেয়ে কম, আর সার্বিকভাবে পুরো জুন মাসে তা ছিল গড়ের চেয়ে নিচে ২৩%, যা ২০০৯ সালের বিপর্যয় সৃষ্টিকারী খরার পুনরাবৃত্তির আশংকা সৃষ্টি করে।
ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট হাউস, কোটাক এর অর্থনীতিবিদ ইন্দ্রনিল পাল গ্রাহকদেরকে মতামত জানিয়ে বলেন, “মৌসুমি বৃষ্টিপাত অবশ্যই মন্থরভাবে শুরু হয়েছে।”
তবে মধ্য জুলাইয়ের মধ্যে মৌসুমি বৃষ্টিপাত গতিপ্রাপ্ত না হলে কর্তৃপক্ষ ভারতের ২৯টি রাজ্যকে ধান ও আখের মত অধিক পানির চাহিদা যুক্ত ফসলের পরিবর্তে সীম ও গমের মত সামান্য পানির চাহিদা যুক্ত ফসল চাষের পরিকল্পনার খসড়া তৈরি করতে বলেছে।
মন্তব্য পোস্ট করুন (মন্তব্য দেয়া সম্পর্কিত নীতিমালা)* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে