ভারতে বন্যায় ১২১ জন মৃত, ৫ মিলিয়ন গৃহচ্যুত

জুলাই 10, 2012
A বড় | ছোট | রিসেট <span class="translation_missing">bn, articles, print</span> মন্তব্য পোস্ট করুন

গৌহাটি, ভারত – মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ভারতের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন, সেই সাথে ৬ মিলিয়ন মানুষ ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, শনিবার (৭ই জুলাই) সরকারি কর্মকর্তারা এ তথ্য জনিয়েছেন। খবর: এএফপি।

আবহাওয়া অফিস ভবিষ্যতবাণী করেছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সাম্প্রতিক সময়ে বন্যার কারণে সবচেয়ে দুরবস্থায় পতিত রাজ্যটিতে আরো বৃষ্টিপাত হবে।

বাৎসরিক বৃষ্টিতে বিশাল ব্রহ্মপুত্র নদীর তীর উপচে আসাম রাজ্যে সবচেয়ে খারাপ আঘাত হেনেছে। একই সময়ে, ব্যাপক বন্যা অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয় রাজ্যেও আঘাত হেনেছে।

আসামের সরকারি হিসাব অনুযায়ী ১০৫ জন ডুবে এবং ১৬ জন প্রবল বৃষ্টিতে মাটি ধ্বসে মারা গেছে।

সেন্ট্রাল ওয়াটার কমিশনের আলাদা বুলেটিন খেকে জানা গেছে, ধারণা করা হচ্ছে ৬ মিলিয়ন মানুষ বন্যার কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে ব্যধ্য হয়েছে।

আসাম রাজ্যের কর্মকর্তারা বন্যায় গৃহহীন বিপুল সংখ্যক মানুষের কারণে হিমশিম খেয়ে যাচ্ছেন, তাদের মধ্যে কিছু সংখ্যককেই অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় দেয়া হয়েছে।

বন্যা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানেরও ক্ষতিসাধন করেছে, যা বাঘ, এক শিং-এর গন্ডার ও হাতির জন্য বিখ্যাত।

এ সপ্তাহের আরো আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃষ্টির প্রভাব দেখার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে আসাম অঞ্চল ঘুরেছেন।

আপনি এই আর্টিকেল সম্পর্কে কী ভাবছেন? (সর্বোচ্চ ভোটঃ 0)

0 অপছন্দ

মন্তব্য পোস্ট করুন (মন্তব্য দেয়া সম্পর্কিত নীতিমালা)* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে

ভোট

দিল্লীতে ছাত্রী গণধর্ষণে সৃষ্ট গণবিক্ষোভের ফলে নারীর বিরুদ্ধে সহিংস অপরাধের শাস্তি স্বরূপ ভারত সরকার সম্প্রতি যেসব আইনী উদ্যোগ নিয়েছে তা কি অপরাধ মোকাবেলায় খুব বেশি কিছু করতে পারবে?

ফলাফল দেখুন

ছবির মেলা

এখানে, শিল্প ও বানিজ্য মন্ত্রী রিশাদ বাথিউদিন (মাঝে) এবং ঐতিহ্যবাহী এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রী ডগলাস দেভেন্দ্র (ডানে) ১৮ই জানুয়ারি, ২০১৩ সালের জাফনা আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্বোধন করেন, যার উদ্দেশ্য হল, অতীতের এই যুদ্ধ ক্ষেত্র এলাকার অর্থনীতির পুনর্জন্মে আরো বেশি বেশি শক্তি দেয়া।[ছবিঃ নিলুপুল পেরেরা/খবর]

নতুন অবকাঠামো প্রকল্প শ্রীলংকার অর্থনীতিকে চাঙ্গা করেছে

২০০৯ সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর, শ্রীলংকা এবং অন্যান্য রাষ্ট্র দেশের অর্থনীতি এবং অবকাঠামো মেরামত করার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। ২০১১ এবং ২০১২ সালে, শ্রীলংকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।