বাংলাদেশ বিশ্বব্যাংককে ঋণ বাতিলের পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে

জুলাই 27, 2012
A বড় | ছোট | রিসেট <span class="translation_missing">bn, articles, print</span> মন্তব্য পোস্ট করুন

ঢাকা, বাংলাদেশ – সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের পর সরকার বিশ্বব্যাংকের নিকট পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে, খবর: এএফপি।”

জুন মাসে দক্ষিণ পশ্চিম বাংলাদেশকে দেশের অন্য অংশের সাথে যুক্তকারী ৬.২ কিলোমিটার রেল ও সড়ক সেতু নির্মাণের মহা-প্রকল্পে “উচ্চ পর্যায়ের” দুর্নীতি খুঁজে পাওয়ার কথা বলে ব্যাংক ১.২ বিলিয়ন ডলার ঋণ বাতিল করে।

অর্থমন্ত্রী এ. এম. এ মুহিত বুধবার জানান, “যদিও কোন প্রমাণ পাওয়া যায় নাই..... সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন তদন্তে সাহায্য করার জন্য নিজেকে নির্দোষ দাবি করে, মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন”।

তিনি বলেন, “আমরা এখনও আশাবাদী যে বিশ্বব্যাংক বিষয়টি পুনর্বিবেচনা করবে”।

সোমবার পদত্যাগ করা হোসেনের বিরুদ্ধে সেতু প্রকল্পের একটা অংশের দরপত্রে অংশ নেয়া কানাডার ফার্মের নিকট হতে ঘুষ দাবি করার অভিযোগ করা হয়।

বিশ্বব্যাংক সম্প্রতি জানায়, তাদের তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তাদের সরিয়ে দেয়ার দাবি সম্পূর্ণভাবে মেটানো হলেই পূর্বের মত ঋণ প্রদান সম্ভব হবে।

আপনি এই আর্টিকেল সম্পর্কে কী ভাবছেন? (সর্বোচ্চ ভোটঃ 1)

0 অপছন্দ

মন্তব্য পোস্ট করুন (মন্তব্য দেয়া সম্পর্কিত নীতিমালা)* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে

ভোট

দিল্লীতে ছাত্রী গণধর্ষণে সৃষ্ট গণবিক্ষোভের ফলে নারীর বিরুদ্ধে সহিংস অপরাধের শাস্তি স্বরূপ ভারত সরকার সম্প্রতি যেসব আইনী উদ্যোগ নিয়েছে তা কি অপরাধ মোকাবেলায় খুব বেশি কিছু করতে পারবে?

ফলাফল দেখুন

ছবির মেলা

এখানে, শিল্প ও বানিজ্য মন্ত্রী রিশাদ বাথিউদিন (মাঝে) এবং ঐতিহ্যবাহী এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রী ডগলাস দেভেন্দ্র (ডানে) ১৮ই জানুয়ারি, ২০১৩ সালের জাফনা আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্বোধন করেন, যার উদ্দেশ্য হল, অতীতের এই যুদ্ধ ক্ষেত্র এলাকার অর্থনীতির পুনর্জন্মে আরো বেশি বেশি শক্তি দেয়া।[ছবিঃ নিলুপুল পেরেরা/খবর]

নতুন অবকাঠামো প্রকল্প শ্রীলংকার অর্থনীতিকে চাঙ্গা করেছে

২০০৯ সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর, শ্রীলংকা এবং অন্যান্য রাষ্ট্র দেশের অর্থনীতি এবং অবকাঠামো মেরামত করার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। ২০১১ এবং ২০১২ সালে, শ্রীলংকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।