শ্রীলংকায় অগ্রগতিতে ভারতীয় দূতের প্রশংসা

অগাস্ট 17, 2012
A বড় | ছোট | রিসেট <span class="translation_missing">bn, articles, print</span> মন্তব্য পোস্ট করুন

কলম্বো, শ্রীলংকা – কলম্বোতে ভারতের হাই কমিশনার অশোক কে কান্থা বুধবার (১৫ই আগস্ট) স্বাধীনতা দিবসের এক বার্তায় বলেন, শ্রীলংকায় ভারতীয় উন্নয়ন সহযোগিতা প্রকল্পসমূহ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করছে।

কান্থা বলেন, শ্রীলংকার সরকারের মতে, দু’দেশের সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে, তবে তা অব্যাহত রাখতে হবে।

সবচেয়ে বড় প্রকল্পটি ছিল স্থানচ্যুত তামিলদের জন্য ২৭০ মিলিয়ন ডলারের আবাসন উদ্যোগ, যার আওতায় উত্তরাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ৫০,০০০ গৃহ নির্মাণ করা হবে।

তিনি বলেন, “পরিমাণ ও পরিসরের বিচারে এই গৃহায়ন প্রকল্প শ্রীলংকায় ভারতের উন্নয়ন সহায়তা প্রকল্পগুলোর মধ্যে প্রধান প্রকল্প এবং সরকারের গৃহীত বিশ্বব্যাপী অনুদান সহায়তা প্রকল্পসমূহের মধ্যে সর্ববৃহতগুলোর একটি”।

এছাড়া কান্থা দক্ষিণাঞ্চলে নির্ধারিত সময়ের আগেই রেল লাইন নির্মাণ সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, উত্তরাঞ্চলে রেল লাইন নির্মাণ কাজও নির্ধারিত সময়ের আগে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

আপনি এই আর্টিকেল সম্পর্কে কী ভাবছেন? (সর্বোচ্চ ভোটঃ 0)

0 অপছন্দ

মন্তব্য পোস্ট করুন (মন্তব্য দেয়া সম্পর্কিত নীতিমালা)* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে

ভোট

দিল্লীতে ছাত্রী গণধর্ষণে সৃষ্ট গণবিক্ষোভের ফলে নারীর বিরুদ্ধে সহিংস অপরাধের শাস্তি স্বরূপ ভারত সরকার সম্প্রতি যেসব আইনী উদ্যোগ নিয়েছে তা কি অপরাধ মোকাবেলায় খুব বেশি কিছু করতে পারবে?

ফলাফল দেখুন

ছবির মেলা

এখানে, শিল্প ও বানিজ্য মন্ত্রী রিশাদ বাথিউদিন (মাঝে) এবং ঐতিহ্যবাহী এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রী ডগলাস দেভেন্দ্র (ডানে) ১৮ই জানুয়ারি, ২০১৩ সালের জাফনা আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্বোধন করেন, যার উদ্দেশ্য হল, অতীতের এই যুদ্ধ ক্ষেত্র এলাকার অর্থনীতির পুনর্জন্মে আরো বেশি বেশি শক্তি দেয়া।[ছবিঃ নিলুপুল পেরেরা/খবর]

নতুন অবকাঠামো প্রকল্প শ্রীলংকার অর্থনীতিকে চাঙ্গা করেছে

২০০৯ সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর, শ্রীলংকা এবং অন্যান্য রাষ্ট্র দেশের অর্থনীতি এবং অবকাঠামো মেরামত করার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। ২০১১ এবং ২০১২ সালে, শ্রীলংকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।