• আমাদের সাথে যোগাযোগ করুন:
  • ফেসবুকের মাধ্যমে সংযুক্ত হোন
  • টুইটারের মাধ্যমে সংযুক্ত হোন
  • আরএসএস সাইনআপ

খবর দক্ষিণ এশিয়া

  • English
  • বাংলা
  • اردو
  • নীড়পাতা
  • সাম্প্রতিক
  • স্পটলাইট
  • গ্যালারি
  • আর্কাইভ

গ্যালারি

  • 2013-06-20
    ২০১০ সালে শ্রীলংকার একজন সরকারি শ্রমিক ব্যালট স্লিপ অনুসন্ধান করছে। মঙ্গলবার (১৮ জুন) পার্লামেন্ট ১ মে, ১৯৮৩ থেকে ১৮ মে, ২০০৯ সময়ের মধ্যে উত্তরাঞ্চলের গৃহচ্যুত নিবন্ধনহীন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে তাদের ভোটার হিসাবে নিবন্ধনের জন্য একটি বিল পাশ করে। [ইন্দ্রনিল মুখার্জি/এএফপি]
  • 2013-06-19
    কাশ্মিরের একজন পণ্ডিত ভক্ত সোমবার (১৭ জুন) গান্দেবালের খির ভবানি মন্দিরে বাৎসরিক হিন্দু উৎসব চলাকালে প্রার্থনা করছেন। শত বছরের পু্রোনো ঐতিহ্যের অংশ হিসেবে স্থানীয় মুসলমানেরা তাদের ভাইদের যাত্রাপথে অভিবাদন জানায়। [রউফ ভাট/এএফপি]
  • 2013-06-18
    গোবিন্দঘাট, উত্তরখণ্ড, ভারতে সোমবার (১৭ জুন) বর্ষাকালীন বৃষ্টিপাত চলাকালে আলাকান্ডা নদী থেকে আসা দ্রুত ধাবমান পানি ভবন ধ্বংস করে দেয়। দুই সপ্তাহ আগে হিমালয়ের পাদদেশে শুরু হওয়া ভারী বর্ষণ, এ পর্যন্ত কমপক্ষে ১৪ দিন যাবত চলছে। [এএফপি]
  • 2013-06-15
    জনৈক শ্রীলংকান শ্রমিক মে মাসে কলম্বোর রাস্তায় কাজ করছে। গত বছর বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে ৫০% ব্যর্থ হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার (১৩ জুন) সরকার ইস্পাত, সিমেন্ট এবং সুপারমার্কেট খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। [ইশারা এস. কোদিকারা/এএফপি]
  • 2013-06-14
    ১৩ মার্চ শ্রীনগরে ভারতীয় আধা-সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হামলার পর কথিত জঙ্গিদের মৃতদেহ একটি স্কুল চত্বরে পরে আছে। পাঁচজন সেনা সদস্য নিহত হয়। কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বুধবার (জুন ১২) বলেন, জঙ্গি দলগুলোতে শিক্ষিত যুবকদের যোগদান উদ্বেগের কারণ। সাম্প্রতিক কালের বন্দুক-যুদ্ধগুলোতে নিহত কয়েকজন জঙ্গি প্রোকৌশল ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। [তওসীফ মুস্তফা/এএফপি]
  • 2013-06-13
    ২০১২ সালের সেপ্টেম্বর মাসে হজ্ব যাত্রীরা মক্কার উদ্দেশ্যে শ্রীনগর ছাড়ছেন। এবছর আন্তর্জাতিক হজ্ব-যাত্রীর সংখ্যা ২০% হ্রাসের সিদ্ধান্ত নেয়ায় ভারতীয় সরকার মঙ্গলবার (১১ জুন) সৌদি আরবের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। [রউফ ভাট/এএফপি]
  • 2013-06-12
    ১৮ মে, বার্মার সিত্তে অঞ্চলে বদুপাহ’র অভ্যন্তরীণ শরণার্থী শিবিরের কাছাকাছি রোহিঙ্গা পুরুষেরা নতুন ছাউনি তৈরি করছে। একটি বাংলাদেশি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৩ জুন) নেপিতো-এ শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক আলোচনার সময় সিত্তে অঞ্চল পরিদর্শন করবে। আলোচ্য বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা উদ্বাস্তু প্রত্যাবাসন, জ্বালানি সহযোগিতা, নিরাপত্তা, যোগাযোগ-সংযোগ ও সীমান্ত ব্যবস্থাপনা। [সো থান উইন/এএফপি]
  • 2013-06-11
    সোমবার (জুন ১০) রাজধানীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধের প্রচেষ্টা চালাচ্ছে মৌলবাদী ইসলামপন্থিরা। জামায়াত-ই-ইসলামি’র ডাকা সর্বশেষ হরতাল চলাকালে বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। [এএফপি]
  • 2013-06-08
    পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি (বামে) বৃহস্পতিবার (৬ জুন) ইসলামাবাদে প্রেসিডেন্ট প্রাসাদে নব নিযুক্ত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। শরীফ পাকিস্তানের মিশনগুলোতে এই বার্তা পাঠিয়েছেন যে, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি “তাৎক্ষণিক মনোযোগের” কেন্দ্র বিন্দু হবে। [এএফপি]
  • 2013-06-07
    রানা প্লাজা ধসের ১৭ দিন পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার পাওয়া বাংলাদেশের পোশাক শ্রমিক রেশমা বৃহস্পতিবার (৬ জুন) সাভার সামরিক হাসপাতালে গণমাধ্যমকে বলেন, তিনি “খুব ভাল” বোধ করছেন এবং একটি অভিজাত হোটেলে নতুন চাকরির অপেক্ষায় রয়েছেন। [মুনিজ উজ জামান/এএফপি]
Survey_badge-bn

হিমালয় পর্বত পরিষ্কার করার জন্য নেপাল ও ভারতের সেনাবাহিনী একসাথে কাজ করছে

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের পথে যৌথ অভিযান এই পর্বতের সৌন্দর্য সংরক্ষণে সাহায্য করছে এবং সেইসাথে এই দুই জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করছে।

কাশ্মিরের গ্রাম্য কর্মকর্তারা সক্ষমতা তৈরি অনুষ্ঠান থেকে লাভবান হচ্ছে

পঞ্চায়েত রাজ আইন এবং কেন্দ্র পরিচালিত নানা ধরণের প্রকল্প সঠিকভাবে বুঝতে পারার সক্ষমতা কাশ্মিরের স্থানীয় কর্মকর্তাদের আরো ভালোভাবে সেবা দিতে সাহায্য করছে।

শক্তিশালী আঞ্চলিক ভূমিকায় সচেষ্ট থাইল্যান্ড

থাই প্রধান মন্ত্রী ইংলুক সিনাওয়াত্রার সাম্প্রতিক দক্ষিণ এশিয়া সফর থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে, রাজতান্ত্রিক এই দেশটি এই অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বন্ধনকে আরও শক্ত করতে চায়।

স্পটলাইট

৯ মে তারিখে সাভারে ভবন ধসের স্থান থেকে বাংলাদেশি উদ্ধারকর্মীরা গার্মেন্ট কর্মীদের মৃতদেহ স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন৷ কমপক্ষে ১,১২৭ জন শ্রমিকের মৃত্যু নিয়ে, ২৪ এপ্রিলের এই ভবন ধসের ঘটনাটি ছিল সাম্প্রতিক ইতিহাসে বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প বিপর্যয়। [এএফপি]

ট্রাজেডি থেকে শিক্ষা নিয়ে, বাংলাদেশ গার্মেন্ট কারখানাগুলোকে আরো নিরাপদ করার উপায় খুঁজছে

একটি বিপর্যয়ে এক হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার মাধ্যমে দেশের সর্ববৃহৎ রপ্তানি খাতে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি ও নিম্নমানের কাজের পরিবেশকে তুলে ধরেছে, যে খাতটিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য হিসেবে বিবেচনা করা হয়।

সবচেয়ে জনপ্রিয়

  • মন্তব্যযুক্ত
  • পঠিত
  • ই-মেইলে প্রেরিত
  • নারীরা নেপালের বেতার তরঙ্গ নিয়ন্ত্রণ করছে

  • মাওলানা ওয়াহিদউদ্দীন খান বলেন: ইসলামে চরমপন্থার অনুমোদন নেই

  • শ্রীলংকার বিষয়ে ভারতের সতর্কতা অবলম্বন

  • নারীরা নেপালের বেতার তরঙ্গ নিয়ন্ত্রণ করছে

  • মাওলানা ওয়াহিদউদ্দীন খান বলেন: ইসলামে চরমপন্থার অনুমোদন নেই

  • সহনশীলতা হচ্ছে ভারতীয় দর্শনের অংশ: আধ্যাত্মিক নেতা

  • মোবাইলের ব্যবহার বাংলাদেশে এক বিশাল মাইলফলক অতিক্রম করেছে

  • মন্ত্রী বলেছেন: মুসলমান তরুণদেরকে ভুল করে গ্রেপ্তার করাটা “অত্যন্ত দুর্ভাগ্যজনক”

  • জননন্দিত চলচ্চিত্র নির্মাতার অকাল প্রয়াণে বাংলা সিনেমার বড় ক্ষতি

ভোট

বিশিষ্ট আলেম মাওলানা ওয়াহিদউদ্দীন খানের মতে, “ইসলামে চরমপন্থা অনুমোদনযোগ্য নয়”৷ আপনার মতে, মুসলমান আলেমরা কি বিশ্বাসীদেরকে ইসলামি চিন্তা-ধারনার সত্যিকারের প্রকৃতি সম্পর্কে শিক্ষিত করে তোলার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন?

ফলাফল দেখুন

ছবির মেলা

ভক্তপুর জেলায় মহিলারা ধানগাছ রোপন করছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মত নেপালেও প্রাথমিকভাবে রয়েছে একটি কৃষিভিত্তিক অর্থনীতি, এবং চাষাবাদ পদ্ধতি এখনো রয়ে গেছে সেই শতাব্দির পর শতাব্দি ধরে চলতে থাকা পথেই। [সুরাথ গিরি/খবর]

নেপালে এখনো জীবনধারনের খাদ্যশস্যের চাষই হচ্ছে বেশি

প্রত্যাশিত বৃষ্টি প্রচুর হয় বর্ষাকালে, কিন্তু তারপরও সারের অপ্রতুলতা এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে চাষের ঝুকিটা থেকেই যায়।.

  • নীড়পাতা
  • সাম্প্রতিক
  • স্পটলাইট
  • গ্যালারি
  • আর্কাইভ
  • মোবাইল
  • সাইটম্যাপ
  • দায়অস্বীকার
  • আমরা কারা
  • যোগাযোগ
  • ফেসবুকের মাধ্যমে সংযুক্ত হোন
  • টুইটারের মাধ্যমে সংযুক্ত হোন
  • আরএসএস সাইনআপ
  • اردو
  • বাংলা
  • English