আমাদের সম্পর্কেঃ Khabarsouthasia.com

Khabarsouthasia.com দক্ষিণ এশিয়া অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রভাবিতকারী ঘটনাবলি সম্পর্কে তিনটি ভাষায় তথ্য সরবরাহ করে – ইংরেজি, বাংলা ও উর্দু৷ এই সাইটটি সমগ্র অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা বেতনভূক সংবাদদাতাদের কাছ থেকে পাওয়া খবর, ফিচার আর্টিকেল ও মাল্টিমিডিয়া সামগ্রী প্রকাশ করে৷

আমাদের কভারেজ স্থানীয় বিষয়াবলি সম্পর্কে সুগভীর জ্ঞান ও আন্তঃআঞ্চলিক দৃষ্টিভঙ্গি দ্বারা স্বাতন্ত্র্যমন্ডিত৷ এটি সেই সব গতিধারা, সমাধান ও সাফল্যগুলো চিহ্নিত করে যা সমগ্র অঞ্চলের অগ্রগতির জন্য মডেল হিসেবে কাজ করতে পারে৷ সেইসাথে এটি সেই সব ঘটনাবলির উপর মনোযোগ দেয় যেগুলো সন্ত্রাসবাদী কার্যক্রম ও সহিংস চরমপন্থার সমর্থন উভয়কে বাধা দেয়৷ আন্তর্জাতিক পাঠকবৃন্দের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ব্যাপকভিত্তিক তথ্য সরবরাহের জন্য এই সাইটটির পরিকল্পনা করা হয়েছে৷

Khabarsouthasia.com এর পৃষ্ঠপোষকতা করছে ইউএস প্যাসিফিক কমাণ্ড, এটি একটি যৌথ সামরিক কমাণ্ড যা ৩৬টি দেশে মার্কিন অপারেশন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত৷

USPACOM এই অঞ্চলে স্থিতিশীলতা, সহযোগিতা ও সমৃদ্ধি প্রবর্ধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷

ভোট

দিল্লীতে ছাত্রী গণধর্ষণে সৃষ্ট গণবিক্ষোভের ফলে নারীর বিরুদ্ধে সহিংস অপরাধের শাস্তি স্বরূপ ভারত সরকার সম্প্রতি যেসব আইনী উদ্যোগ নিয়েছে তা কি অপরাধ মোকাবেলায় খুব বেশি কিছু করতে পারবে?

ফলাফল দেখুন

ছবির মেলা

এখানে, শিল্প ও বানিজ্য মন্ত্রী রিশাদ বাথিউদিন (মাঝে) এবং ঐতিহ্যবাহী এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রী ডগলাস দেভেন্দ্র (ডানে) ১৮ই জানুয়ারি, ২০১৩ সালের জাফনা আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্বোধন করেন, যার উদ্দেশ্য হল, অতীতের এই যুদ্ধ ক্ষেত্র এলাকার অর্থনীতির পুনর্জন্মে আরো বেশি বেশি শক্তি দেয়া।[ছবিঃ নিলুপুল পেরেরা/খবর]

নতুন অবকাঠামো প্রকল্প শ্রীলংকার অর্থনীতিকে চাঙ্গা করেছে

২০০৯ সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর, শ্রীলংকা এবং অন্যান্য রাষ্ট্র দেশের অর্থনীতি এবং অবকাঠামো মেরামত করার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। ২০১১ এবং ২০১২ সালে, শ্রীলংকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।