Khabarsouthasia.com মার্কিন প্যাসিফিক কমাণ্ডের (United States Pacific Command, USPACOM) পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি ওয়েবসাইট৷ এই সাইটটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় প্রকারের সহযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে এবং এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে অঙ্গীভূত করার লক্ষ্যে সরকারগুলোর গৃহীত পদক্ষেপগুলোর মাধ্যমে অধিকতর আঞ্চলিক স্থিতিশীলতার দিকে অগ্রগতিকে তুলে ধরে৷ সেইসাথে এটি সেই সব ঘটনাবলির উপর মনোযোগ দেয় যেগুলো সন্ত্রাসবাদী কার্যক্রম এবং এই অঞ্চলে সন্ত্রাসবাদের সমর্থন উভয়কে বাধা দেয়৷ আন্তর্জাতিক পাঠকবৃন্দের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ব্যাপক ভিত্তিক তথ্য সরবরাহের জন্য এই সাইটটির পরিকল্পনা করা হয়েছে৷
লিংক সম্পর্কিত দায়অস্বীকার
Khabarsouthasia.com থেকে মার্কিন সরকারের বাইরে অন্য ওয়েবসাইটগুলোর লিংক অথবা সাইটের মধ্যে ট্রেড, ফার্ম বা কর্পোরেশনের নাম, ব্যবহারকারীদের সুবিধার জন্য দেয়া হয়েছে৷ এই ধরনের ব্যবহার USPACOM কর্তৃক বেসরকারি খাতের কোনো ওয়েবসাইট, পণ্য বা পরিষেবাকে অফিসিয়াল সত্যায়ন বা অনুমোদন প্রদান করে না৷ এই জায়গাগুলোতে আপনি যে সব তথ্য পেতে পারেন সেগুলোর উপর USPACOM কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রণ প্রয়োগ করে না৷ এই ধরনের লিংকগুলো এই সাইটের বর্ণিত উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে প্রদান করা হয়৷ Khabarsouthasia.com ওয়েবসাইটের প্রতি লিংক প্রদানকে স্বাগত জানানো হয়৷
কপিরাইট সম্পর্কিত তথ্য
কপিরাইটের বিষয়টি উল্লেখ করা না হলে, এই সাইটের তথ্যাবলি পাবলিক ডোমাইনে রয়েছে এবং অনুমতি ছাড়াই কপি ও বিতরণ করা যাবে৷ তথ্যের মূল উৎস উল্লেখ করলে আমরা খুশি হবো৷ যদি কোনো ছবি, গ্রাফিকস বা অন্য কোনো সামগ্রীতে কপিরাইট উল্লেখ করা হয়, তাহলে এগুলো কপি করার জন্য মূল উৎস থেকে অবশ্যই অনুমতি নিতে হবে৷
দায় অস্বীকারমূলক বিবৃতি
Khabarsouthasia.com ওয়েবসাইটে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদানের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা হয়৷ তবে, লভ্য ডকুমেন্টের মান এবং প্রায়শই স্বল্প সময়সীমার মধ্যে আপলোড করার কারণে, আমরা কোনো ভুল না থাকার নিশ্চয়তা দিতে পারছি না৷
এই ওয়েবসাইটের ডকুমেন্ট ও তথ্যসমূহ সম্পর্কে, যুক্তরাষ্ট্র সরকার, USPACOM, অথবা তাদের কর্মী বা ঠিকাদাররা কোনো প্রকার প্রকাশ্য বা অপ্রকাশ্য গ্যারান্টি প্রদান করেন না, এর মধ্যে রয়েছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে Khabarsouthasia.com সাইটে লভ্য ডকুমেন্টগুলোর বিক্রয়যোগ্যতা ও ফিটনেসের গ্যারান্টি৷
USPACOM এবং যে কোনো বৈধ সংস্থা যারা Khabarsouthasia.com এর তথ্য প্রস্তুতি, রচনা বা প্রচারের কাজে কোনোভাবে অবদান রেখেছেন তারা এইমর্মে সাইট ব্যবহারকারীদের জন্য প্রদত্ত তথ্যের যে কোনো অযথার্থ, অনুপযুক্ত বা প্রতারণামূলক ব্যবহারের যে কোনো সার্বিক দায়বদ্ধতার দায় অস্বীকার করছে৷ তদুপরি, এই ওয়েবসাইটের যে কোনো সামগ্রীর এই ধরনের অযথার্থ, অনুপযুক্ত বা প্রতারণামূলক ব্যবহারের কারণে উদ্ভূত যে কোনো আর্থিক বা অন্য কোনো ধরনের পরিণতির জন্য USPACOM বা এর ঠিকাদারদেরকে দায়ী করা যাবে না৷ USPACOM বা এর ঠিকাদাররা প্রয়োজন মনে করলে যে কোনো আইনী ব্যবস্থা গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে৷ Khabarsouthasia.com এর তথ্যের যে কোনো ধরনের ব্যবহারের ক্ষেত্রে উপরে উল্লিখিত দায়-অস্বীকারমূলক বিবৃতি পূর্ণাঙ্গভাবে গ্রহণ করা হয়েছে বলে ধরে নেয়া হবে৷
সেইসাথে, এখানে প্রকাশিত যে কোনো তথ্য, পণ্য বা প্রক্রিয়ার সঠিকতা, পূর্ণাঙ্গতা বা উপকারীতার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও USPACOM কোনো প্রকার আইনী দায়বদ্ধতা স্বীকার করে না এবং এই ধরনের তথ্য, পণ্য বা প্রক্রিয়ার ব্যবহার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করবে না বলে নিশ্চয়তা দেয় না৷
গোপনীয়তা ও নিরাপত্তা সম্পর্কিত বিবৃতি
কোন তথ্যগুলো সবচেয়ে বেশি বা সবচেয়ে কম আকর্ষণীয় তা মূল্যায়নের জন্য পরিসংখ্যানগত সারমর্ম তৈরি অথবা সিস্টেমের নৈপুণ্য বা সমস্যার ক্ষেত্রগুলো শনাক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করে৷ যদি আপনি Khabarsouthasia.com কে পাঠানো ই-মেইল বার্তায় ব্যক্তিগত তথ্য দিতে চান, আমরা তা শুধুমাত্র আপনার ই-মেইলের উত্তর দেয়ার জন্য ব্যবহার করবো৷ সাইটের নিরাপত্তার উদ্দেশ্যে এবং এই পরিষেবা যাতে সব ব্যবহারকারীদের জন্য লভ্য থাকে তা নিশ্চিত করার জন্য, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করে যাতে অবৈধভাবে আপলোড করার বা তথ্য পরিবর্তন করার বা অন্য যে কোনো ভাবে ক্ষতি করার প্রচেষ্টাগুলো শনাক্ত করা যায়৷ এই পর্যবেক্ষণের ফলে লব্ধ যে কোনো তথ্য আইন প্রয়োগের উদ্দেশ্যে বৈধ তদন্তের জন্য ব্যবহার করা হতে পারে৷ এই পরিষেবায় তথ্য আপলোড বা তথ্য পরিবর্তন করার যে কোনো অবৈধ প্রচেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ এবং ১৯৮৬ সালের কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউস অ্যাক্ট ও টাইটেল ১৮ U.S.C. অনুচ্ছেদ ১০০১ ও ১০৩০ এর অধীনে শাস্তিযোগ্য হতে পারে৷ উপরে উল্লিখিত উদ্দেশ্যগুলো ছাড়া, স্বতন্ত্র ব্যবহারকারী বা তাদের ব্যবহারের অভ্যাসগুলো শনাক্ত করার জন্য কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় না৷
কুকি
সাইটের ব্যবহার, বিষয়বস্তুর উন্নয়ন, এবং/অথবা সাইটে আপনার অভিজ্ঞতাকে ব্যক্তিস্বাতন্ত্র্যমন্ডিত করার জন্য এই সাইটটি কুকি ব্যবহার করতে পারে৷ কুকি হলো একটি ছোট টেক্সট ফাইল যা আপনার পছন্দগুলোকে সংরক্ষণ করার জন্য কোনো ওয়েবসাইটের কম্পিউটার থেকে আপনার ওয়েব ব্রাউজারে পাঠানো হতে পারে৷ কুকিগুলোতে প্রায়ই একটি অনন্য ও বেনামী আইডেন্টিফায়ার থাকে, কিন্তু, সেগুলো আপনার ই-মেইল ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য প্রকাশ করে না, যদি না আপনি সেই তথ্য আলাদাভাবে দিতে চান৷
যদি আপনার গোপনীয়তার পছন্দগুলো এই অনুমোদন দেয়, তাহলে এই ওয়েবসাইট আপনার ওয়েব ব্রাউজারে একটি কুকি রাখতে পারে এবং সেই কুকি ব্যবহার করতে পারে৷ যদি আপনি এই সব উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত নয় এমন তথ্যগুলো শেয়ার করতে না চান, আপনি আপনার ব্রাউজারের মাধ্যমে আপনার গোপনীয়তার পছন্দগুলো পরিবর্তন করতে পারেন৷ সব কুকি গ্রহণ করার জন্য, কিছু নির্দিষ্ট কুকিকে বাধা দেয়ার জন্য, আপনার ব্রাউজারে কোনো কুকি রাখার আগে আপনার সম্মতি নেয়ার জন্য, বা সব কুকিকে বাধা দেয়ার জন্য আপনি আপনার ব্রাউজারকে সেট করতে পারেন৷ যেহেতু প্রতিটি ইন্টারনেট ব্রাউজারের জন্য আপনার গোপনীয়তার পছন্দগুলো পরিবর্তন করার প্রক্রিয়া ভিন্ন, তাই আপনার ব্রাউজারের টুল বারের মেনুতে ‘Help’ বা ‘Tools’ দেখার জন্য আমরা আপনাকে সুপারিশ করছি৷
আরো তথ্যের জন্য
এখানে উপস্থাপিত তথ্য সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে, অনুগ্রহ করে [email protected] ঠিকানায় ওয়েব ইনফরমেশন ম্যানেজারদেরকে ই-মেইল করুন৷