খবর ছবির রচনাঃ নেপালের পথচলা

কাঠমান্ডুর থেকে খবর সাউথ এশিয়া জন্য ছবি ও লেখাটি তৈরী করেছেন সুরাথ গিরি

2012-02-07

120208-surath_np_img_0714

তমাকোশী নদীর তীরবর্তী জলপ্রপাত। ডোলাখা জেলার এই জায়গায় প্রতিনিয়ত জলপ্রপাত দেখতে পাওয়া যায়, জলপ্রপাতকে দুপাশে রেখে মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে।

লোমশ গরু চরে বেড়াচ্ছে। এই গরুগুলি উঁচু খাড়িতে বাঁচতে পারে এবং এরা দুগ্ধ-উৎপাদন আর বাহন হিসেবে বেশ কাজে আসে।

পাখির চোখে ন’গ্রাম, এটি গৌরীশংকর পাহাড়ের পাদদেশে ৪১৮০ মিটার উঁচুতে একটি শেরপা গ্রাম। এ গ্রামের বেশিরভাগ গ্রামবাসী এভারেস্ট চড়েছে।

ন’গ্রাম এবং বেদিং এর মত ছোট ছোট বসতির জন্য আদর্শস্থান হল রলওয়ালিং ভ্যালী।

শো রোলপা লেক। এটি নেপালের বরফ হ্রদের একটি। এটি ৪৫৮০ মিটার উঁচুতে অবস্থিত। হিমালয়ের বরফ গলে গলে মোটামুটি পঞ্চাশ বছর ধরে এটির সৃষ্টি ।

শো রোলপা লেকের আরেকটি দৃশ্য। এভারেস্ট আরোহনের প্রস্তুতি ক্যাম্পে যাওয়ার পথে আরোহীরা লেকটি অতিক্রম করে থাকে।

রলওয়ালিং ভ্যালীর আরেকটি দৃশ্য। রংগীন কাপড়ের টুকরোগুলিতে বুদ্ধদের পবিত্র স্তবক লেখা এবং এ স্থানের জন্য আশির্বাদ বয়ে আনে বলে সবাই বিশ্বাস করে।

ন’গ্রামের শেরপা গ্রাম সমুদ্র উচ্চতা থেকে ৪১৮০ মিটার উঁচুতে অবস্থিত। একগুচ্ছ পাহাড়ের নীচে গ্রামটির অবস্থান, যার মধ্যে রয়েছে গৌরীশংকর পাহাড়। ন’গ্রামের বেশীরভাগ মানুষ বিশ্বের সবচেয়ে উঁচু এই এভারেস্টে উঠেছে।

মনোমুগ্ধকর অরণ্যের মাঝ দিয়ে বয়ে চলা শো রোলপা লেকের দুরন্ত প্রবাহ।

২০২০ মিটার উঁচুতে অবস্থিত তামাং এর সিমি গ্রাম, নেপালের একটি ঐতিহ্যবাহী গ্রামের ছবি। পর্যটকদের ভীড়ের সময় (অক্টোবর-নভেম্বর) গ্রামবাসী পর্যটকদের থাকার ব্যবস্থা ও খাবার পরিবেশনার জন্য বেদিংসহ বিভিন্ন স্থান চলে যায় ।

সুউচ্চ তমাকাশী জল বিদ্যুত প্রকল্পটি স্থানীয় অর্থায়নে চীনের প্রযুক্তি সহায়তায় করা হচ্ছে। ৪৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্পটির কাজ শেষ হলে তা নেপালের বিদ্যুত সমস্যা বেশ খানিকটা কাটবে বলে আশা করা হচ্ছে।

কাঁকর ব্যবহার ছাড়াই নেপালের রাস্তাগুলি খুব দুর্বলভাবে তৈরী। ফলে বর্ষাকালে ভ্রমন অনিরাপদ এবং কষ্টকর। এসময় আটকে পড়া গাড়ীর রাস্তায় যাত্রীরা নিজেরাই চলার পথ ঠিক করার চেষ্টা করে।

পাঠকের মন্তব্য

  • Md. Mijanul Kibria December 9, 2012 @ 10:12:11AM

    প্রাকৃতিক দৃশ্যের স্থপতি হলেন আল্লাহ

  • vaibhav yadav December 8, 2012 @ 11:12:07PM

    সেরা ছবি

  • mk keerti gunawardana December 4, 2012 @ 09:12:20AM

    আমি শ্রীলংকাকে ভালোবাসি

  • kc seasear November 9, 2012 @ 01:11:01AM

    আমার নেপাল বিশ্বের মধ্যে একটি সুন্দর দেশ এবং আমি আমার দেশকে ভালোবাসি...

  • kamal dangi November 3, 2012 @ 08:11:21AM

    আমি আমার দেশ, নেপালকে ভালোবাসি ৷

  • mohamed abdul kader September 15, 2012 @ 02:09:32PM

    আমি প্রকৃতিকে ভালোবাসি ৷ এই বিশ্বের স্রষ্টা একটি অত্যন্ত চমৎকার শিল্পকর্ম তৈরি করেছেন, তা কেউ অস্বীকার করতে পারবে না ৷ শেয়ার করার জন্য ধন্যবাদ ৷

  • salahuddin April 29, 2012 @ 04:04:45PM

    আমি আসলেই আল্লাহর চমৎকার সৃষ্টি পছন্দ করি ৷

  • soriful islam April 16, 2012 @ 11:04:07PM

    আল্লাহ‌ সর্বশ্রেষ্ঠ স্থপতি ৷ আমাদের সব সময়ই আল্লাহকে স্মরণ করা উচিত ৷

  • agnes April 15, 2012 @ 02:04:21AM

    আমি আপনাদের দেশ পছন্দ করি

  • govind sahu April 13, 2012 @ 01:04:47AM

    আমি প্রকৃতিকে ভালবাসি

  • sandeep April 10, 2012 @ 09:04:41AM

    প্রকৃতির মত জীবনের দৃশ্য

  • muhammad a k azad March 27, 2012 @ 08:03:01PM

    নিখুঁত জিনিয়াস হিসেবে ঈশ্বরের খুব সুন্দর চিত্র ......... শেয়ার করার জন্য ধন্যবাদ।

* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে