যুদ্ধে শেষে শ্রীলংকাতে কৃষিকাজ এবং পর্যটন ব্যাপক উন্নতি লাভ করেছে

জাফনা থেকে খবর সাউথ এশিয়ার জন্য লিখেছেন নিলুপুল পেরেরা

2012-08-07

120807-kelum-lk-agri3_pe

এক নারী উত্তর জাফনার দোকানীর কাছ থেকে ফল কিনছে। ফলের চাষাবাদ বেড়েছে এবং কলা, আম এবং পেয়ারা এ এলাকায় সবচেয়ে বেশি উৎপন্ন ফল। ‘কারুথা কলম্বোন’ নামের আমের জাতের জন্য বিখ্যাত, বড় জাতের অপেক্ষাকৃত মিষ্টি এ আম, উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।

জেলেরা জাফনার গুরুনাগর মৎস্য পোতাশ্রয় উপকূলে তাদের গভীর সমুদ্রে যাওয়ার নৌকা প্রস্তুত করছে। ২০০৯ সালে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম(এল টি টি ই)-এর সন্ত্রাসীদের সাথে সংঘাত শেষ হওয়ার পর, যুদ্ধ সময়কালীন বিধিনিষেধ সহজ হওয়ায়, মৎস্য শিকার নতুন গতি লাভ করেছে। এ শিল্পে এখন আরো জেলে, আরো নৌকা অন্তর্ভুক্ত হচ্ছে এবং ব্যাপক পরিমাণে মাছ ধরা পড়ছে।

এক ব্যক্তি জাফনার উপকূলের অদূরে মাছ ধরছেন। এখানে, কাঁকড়া, চিংড়ি, গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি প্রচুর পরিমাণে পাওয়া যায়।

একজন জেলে জাফনার উপকূল থেকে ধরা তার নীল কাঁকড়া পরীক্ষা করে দেখছে। যুদ্ধের সময়, ‘সমূদ্র বাঘ” নামে পরিচিত এল টি টি ই-এর নৌ বাহিনী শ্রীলংকার নৌ বাহিনীর সাথে অহরহ সংঘর্ষে লিপ্ত হতো। উত্তর সমূদ্র এলাকার অদূরে মাছ ধরার কার্যক্রম নিরাপত্তার কারণে সীমিত ছিল।

জাফনার আসবাবপত্রের ব্যবসায়ী উন্মুক্ত মার্কেটে একটি চেয়ার সেটে রঙ করছে। স্থিতিশীলতা ফিরে আসায়, দক্ষিনাঞ্চলের ক্রমবর্ধমান সংখ্যক ব্যবসায়ীরা ব্যবসার জন্য উত্তরাঞ্চলে ভ্রমণ করছে।

দর্শনার্থীরা পুনর্নির্মিত লাইব্রেরি দেখছে। বর্তমানে পর্যটনের আকর্ষনে পরিণত হওয়া লাইব্রেরিটি ১৯৮১ সালের ৩১শে মে, আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গার সময় একদল উশৃঙ্খল ব্যক্তি পুড়িয়ে দেয়। এশিয়ার অন্যতম বৃহৎ লাইব্রেরি হিসাবে পরিচিত, জাফনার লাইব্রেরিটি তার দুর্লভ প্রথম সংস্করনের বই এবং তালপাতার পান্ডুলিপির জন্য বিখ্যাত।

শ্রীলংকার দক্ষিনাঞ্চল থেকে আসা এক পরিবার জাফনার নগদীপা বৌদ্ধ মন্দিরে তাদের তীর্থযাত্রার সময় একটি গাছের নীচে বসে খাবার খাচ্ছে।

সাইকেলের উপর পানির পাত্র নিয়ে এক বালক হাসছে। জাফনার ‘গুরুনগর’ নামে একটি মৎস্য পোতাশ্রয় এলাকার একটি কুপ থেকে সে পানি সংগ্রহ করে।

৬৫ বছর বয়স্ক কৃষক, সাবারত্মম তার গাজর শস্য চাষ করছেন। জাফনার কোপালি এলাকার একজন কৃষক তিনি। যুদ্ধ শেষে, তিনি তার চাষের পরিধি বাড়ান কারণ, তিনি শ্রীলংকার দক্ষিনাঞ্চলে আকর্ষণীয় একটি বাজারের সন্ধান পেয়েছেন।

বাজারের এক দোকানী জাফনার ঐতিহাসিক নাল্লুর হিন্দু মন্দিরের সামনে গহনা, স্যুভেনির এবং ছবি বিক্রি করছেন। যুদ্ধ শেষে, অনেক স্থানীয় এবং বিদেশি পর্যটকেরা এখন এই মন্দির দর্শনে আসে অথবা, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

জাফনার দোকানী ও কৃষকদের দ্বারা পরিপূর্ণ সরু রাস্তায় এক পিতাকে তার তিন বাচ্চাকে নিয়ে অন্যান্যদের সাথে কেনাকাটা করতে দেখা যাচ্ছে। ২০০৯ সালের মে মাসে এল টি টি ই-এর পরাজয়ের পর এ এলাকায় লোকজনের ভিড় আবার ফিরে এসেছে।

পাঠকের মন্তব্য

  • vinodhreddy December 26, 2012 @ 05:12:30AM

    অত্যন্ত চমৎকার

  • riyariya November 1, 2012 @ 12:11:57PM

    স্বাস্থ্যের জন্য ভালো

  • aneesh September 3, 2012 @ 10:09:11PM

    ভালো সংবাদ মাধ্যম

* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে